হিজাব পরা ছবিতে বাজে মন্তব্য, কড়া জবাব দিলেন প্রভা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হিজাব পরা ছবিতে বাজে মন্তব্য, কড়া জবাব দিলেন প্রভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহিত
বিভিন্ন সময়ে নানান ইস্যুতে আলোচনায় আসেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সময় অভিনয় দক্ষতা ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছিলেন তিনি।

বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় আছেন এ অভিনেত্রী। সেখানে নিয়মিত নিজের নানা মুহূর্ত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করা প্রভা নতুন পেশাতেও মনোযোগ দিচ্ছেন।

সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করলে সেটিতে বাজে মন্তব্য করেন মহিউদ্দিন আল কাদেরী নামে এক ফেসবুক ব্যবহারকারী। সাধারণত প্রভা এ ধরনের মন্তব্য এড়িয়ে যান। তবে এবার তিনি কড়া জবাব দিয়েছেন।

তিনি লিখেন, ‘হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।’

এদিকে প্রভার এই কড়া জবাবের প্রশংসা করেছেন তার ভক্তরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ