ছাতকে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাতকে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ২:২৯ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজঃ
ছাতকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে এবং ইউআর সি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী দেব। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক থানার এস আই শাহীন আহমদ, এসআই জবা রানী দেব, উপজেলা তথ্য আপা সাবিহা মুস্তাকিম, সুর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, রাজিয়া বেগম, লিপি আচার্য্য প্রমুখ।সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়া করেন সায়মা বেগম ও গীতা পাঠ করেন বিউটি চক্রবর্তী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ