প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক রোববার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বর্তমান পরিস্থিতি ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত ও এনসিপির বৈঠক রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হবে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে। এ সময় সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন তিনি।
নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে জানিয়ে তিনি বলেন, কোনো শক্তি ও ষড়যন্ত্র এটা থামাতে পারবে না।
জনতার আওয়াজ/আ আ