জাগপা সভাপতিকে কুপিয়ে আহত, মির্জা ফখরুলের ক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাগপা সভাপতিকে কুপিয়ে আহত, মির্জা ফখরুলের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ২:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ২:৫১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদ অফিসে রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে রাস্তা পার হওয়ার সময় দুষ্কৃতকারীদের হাতে মারাত্মকভাবে আহত হয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোট শীর্ষ সংগঠন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে।

গণমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন জাগপা সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ। আহত খন্দকার লুৎফর রহমানকে তাৎক্ষণিক কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, জাগপা সভাপতির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে তিনি বলেছেন, আমরা মনে করি, এ ধরনের হামলা এক গভীর চক্রান্ত। আগামী নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র হতে পারে। সরকারের দায়িত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতান্ত্রিক আকাঙক্ষা প্রতিষ্ঠিত করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ