মন্ত্রী পদমর্যাদা পাচ্ছেন মেয়র আতিক ও তাপস - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মন্ত্রী পদমর্যাদা পাচ্ছেন মেয়র আতিক ও তাপস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৮, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৮, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ

 

মন্ত্রীর পদপর্যাদা পাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (৭ আগস্ট) এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা উত্তর সিটির মেয়র মো: আতিকুল ইসলাম এবং দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রী এবং চট্টগ্রাম সিটি মেয়র মো: রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেয়ার বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।

চিঠিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের পদমর্যাদা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী করার সানুগ্রহ অনুমোদন দিয়েছেন। মেয়রদের পদমর্যদা প্রদান করে গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ