বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঁচপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যৌথভাবে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে টিপুর্দী প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় কাঁচপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্য একটি র্যালির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি।
পরে আলোচনা সভার সভাপতিত্ব করেন আজহারুল ইসলাম মান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মোতালেব মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম (বিডিআর), সহসভাপতি মনিরুজ্জামান, তাজুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, আব্দুর রউফ, জয়নাল মেম্বার আলমগীর হোসেন,শহীদ সরকার,হান্নান মিয়া,দপ্তর সম্পাদক ফজল হোসেন।
এছাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, যুববিষয়ক সম্পাদক নোবেল মীর, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ইমরান ফারুক, জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন-অর-রশিদ মিঠু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলু রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ, উপজেলা জাসাসের সভাপতি আমীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য আলিনুর হোসেন, ফারুক আহম্মেদ, হাসান বসরী, রিপন বেপারী, দুলাল মিয়াসহ তৃণমূল বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ