প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা বিএনপির, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা বিএনপির, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দলটির দুপক্ষে উত্তেজনার সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ ও এর আশপাশের এলাকায় এ ধারা জারি থাকবে।

জানা যায়, মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন।

এ সময় পৌর এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততধিক ব্যক্তির একত্র চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। তবে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আনিছ বলেন, খুব ভয়ে আছি, যে কোনো সময় দুগ্রুপের মধ্যে মারামারি হতে পারত। প্রশাসন ১৪৪ ধারা জারি করায় ব্যবসা না থাকলেও স্বস্তি আছে।

পথচারি হামিদ মিয়া বলেন, বাজার করতে এসেছিলাম দেখলাম পুরো রাস্তায় ফাঁকা খালি দেখি পুলিশ আর আর্মি। কিন্তু কোনোরকম গন্ডগোল দেখলাম না। বর্তমানে পরিবেশ শান্ত আছে। আইনশৃঙ্খলা বাহিনী না থাকলে মারামারি সম্ভাবনা ছিল।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, ‘১৪৪ ধারা মাঠে বাস্তবায়ন শুরু হয়েছে সকাল ৬টা থেকে। রাত ১২টা পর্যন্ত এ ধারা কার্যকর থাকবে। মাঠে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছেন।

এ বিষয়ে ইউএনও রাজ কুমার বিশ্বাস বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের বিরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো অরাজকতা প্রতিরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাতেও কাজ করছেন আমাদের প্রশাসন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ