ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর দুনিয়ায় আগমণের দিন। তিনি মানবজাতির জন্য ছিলেন আল্লাহ’র পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার, যিনি পৃথিবীতে শান্তি, ন্যায়বিচার ও মানবতার বার্তা নিয়ে এসেছিলেন।”

তিনি আরও বলেন, মহানবী (সঃ) অন্ধকার যুগকে আলোকিত করেছেন তাঁর শিক্ষা, আদর্শ, সততা, সহনশীলতা, ন্যায়ের পথে অটল থাকা এবং মানব কল্যাণে নিবেদিত জীবনযাপন দিয়ে। তাঁর জীবন ও কর্ম আমাদের জন্য চিরকাল অনুকরণীয়।

তারেক রহমান আল্লাহ’র দরবারে প্রার্থনা করেন, যেন সকলেই মহানবী (সঃ)-এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে।

বিএনপির পক্ষ থেকে তিনি দেশবাসীকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানান এবং মহানবী (সঃ)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ