আ'লীগ সবসময় ভিন্ন ধর্মাবলম্বী ও শ্রমিকদের অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেছে: রহমাতুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ সবসময় ভিন্ন ধর্মাবলম্বী ও শ্রমিকদের অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেছে: রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সবসময় ভিন্ন ধর্মাবলম্বী ও শ্রমিকদের অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা অটো টেম্পু ও আলফা মাহিন্দ্রা মিশুক এলপিজি-সিএনজি থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৫১৭) ও বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

এসময় রহমাতুল্লাহ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীসহ ভিন্ন ধর্মাবলম্বী গোষ্ঠীকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে বারবার ব্যবহার করেছে। রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা তাদের ঘর-বাড়ি ও মন্দিরে হামলা চালিয়ে যায়গা-জমি দখল করেছে। রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে বারবার ব্যবহার করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। অথচ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য কখনো কোন ধর্মকে ব্যবহার করে না।

তিনি আরও বলেন, যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, ততবার সব ধর্মের মানুষ যাতে তাদের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে সেই ব্যবস্থার ওপরে গুরুত্ব আরোপ করেছে। কারণ বিএনপি বিশ্বাস করে, সকল ধর্মাবলম্বীদের সংবিধান সমানভাবে তাদের অধিকার নিশ্চিত করেছে। এক্ষেত্রে তাদের অধিকারে যারা বাধা প্রদান করে, তারাই হচ্ছে ধর্মবিরোধী গোষ্ঠী। বিএনপি ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে।

এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শ্রমিকদের বারবার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বলে মন্তব্য করে রহমাতুল্লাহ বলেন, শ্রমিকদের কোন কল্যাণে নয়, দলীয় স্বার্থে বিভিন্ন সময় শ্রমিকদের দিয়ে ফায়দা লুটেছে আওয়ামী লীগ। অথচ তাদের কল্যাণ ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করেনি তারা। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে রাষ্ট্র মেরামত করে শ্রমিকদের মানসম্মত অধিকার নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জাহিদুর রহমান রিপন, মহানগর হিন্দু, বৈদ্য, খ্রিস্টান কল্যাণফ্রন্টের সাধারণ সম্পাদক কানু সাহা, কাশিপুরের বিশ্বাস বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি অরুণ মিস্ত্রি, শ্রী শ্রী জয় দুর্গা ও কামেশ্বর মাতা মন্দিরের সভাপতি জগদীশ চন্দ্র বৈদ্য, কলস গ্রামের সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের উপদেষ্টা স্বপন কুমার রায়, সঞ্জয় কুমার রায় (সাধারণ সম্পাদক, কলস গ্রাম সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির), তাপস কুমার রায় (কলস গ্রাম উপদেষ্টা, সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির), জয়ন্ত লাল (যুগ্ন সাধারণ সম্পাদক, বরিশাল মহানগর হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট), রিপন মজুমদার (সভাপতি, রাধা গোবিন্দ মন্দির স্ব-রোড), সুজন বসু (সাধারণ সম্পাদক, কালীগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্দির), অনিক দেবনাথ, পিন্টু দাস (সাধারণ সম্পাদক, সর্বজনীন রাধা গোবিন্দ মন্দির)।

শ্রমিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় এসময় শ্রমিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির তেজগাঁও ১০ নং ইউনিটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উজিপুরের বড়াকোঠা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ নান্না তালুকদার, বরিশাল মহানগর ও জেলা থ্রি-হুইলার শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ কামরুল ইসলাম টিপু, আমির সরদার, ফায়জুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ