হরতাল-অবরোধ ছাড়া সরকারের পতন হবে না : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ৮, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ৮, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ

হরতাল-অবরোধ ছাড়া সরকারের পতন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আগামী দিনে সরকার পতন আন্দোলনে মিছিলের সামনের সারিতে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমার ছেলেরা যখন রাজপথে থাকবে আমরা তখন তাদেরকে একা ছেড়ে দিবো না আমরা তাদের সঙ্গে মিছিলের সামনের সারিতে অভিভাবক হিসেবে থাকবো ভয়ের কিছু নাই।
সোমবার (৮ জুলাই) নয়াল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম হত্যার প্রতিবাদে সমাবেশে তিনি এসব কথা বলেন।
হরতাল-অবরোধ ছাড়া সরকারের পতন হবে না মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, আমাদের মনে হয় সীমানা নির্ধারিত হয়ে গেছে প্রেসক্লাব আর নয়াপল্টন। এর বাহিরে যদি আমরা যেতে না পারি কখনও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। আমাদেরকে এর বাহিরে বের হয়ো আসতে হবে।আমাদেরকে মিছিরে নামতে হবে আমাদেরকে হরতালে যেতে হবে অবরোধে যেতে হবে তাছাড়া সরকারের পতন হবে না।
সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না মন্তব্য করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না, ব্যপারটা সময়ের ব্যবধান মাত্র। যদি বিএনপি শক্তভাবে রাস্তায় দাঁড়িয়ে যায় তাহলে এই সরকার ১ মিনিট ও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘মঞ্চের উপরে এবং নিচে আমার সহকর্মীরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের মঞ্চ যুবদলের। আমি যুবদলের সভাপতি ছিলাম গয়েশ্বর চন্দ্র রায় সাধারণ সম্পাদক ছিলেন আলাল সহ-সভাপতি ছিল পরে সভাপতি হয় আমাদের সময়ে যুবদলের নেতৃত্বে তিনবার সরকারের পতন ঘটিয়ে ছিলাম।
সরকারের দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, গত ৩ বছরে ৫৩ হাজার কোটি টাকা কুইক রেন্টালের নামে বিদেশে পাঁচার করা হয়েছে। তহবিল খালি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের ৮ হাজার কোটি টাকা পাঁচার করে তহবিল খালি করে দিয়েছেন।আজকে ডলারের মূল্য একশত টাকার উপরে। আজকে টাকা নাই। এর পরে হঠাৎ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হওয়ায় দেশের মানুষের উপর নাভির্শ্বাস উঠে গেছে। মানুষ আজকে খেতে পারে না।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।
জনতার আওয়াজ/আ আ