প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন মেয়র আইভী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৮, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৮, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। রবিবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মুর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এরআগেও দু’বার মেয়র থাকার সময় উপমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন মেয়র আইভী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
আর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। এ সংক্রান্তে গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, ২০১১ সালের ৩০ অক্টোবর ডা. সেলিনা হায়াৎ আইভী প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালের ২১ জুন তাকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। পরে ২০১৬ সালে দ্বিতীয়বারের জয়ের পর ২০১৭ সালেও উপমন্ত্রী দেওয়া হয়। সবশেষ ২০২২ সালের ১৬ জানুয়ারী আইভী তৃতীয়বারের মত জয়ী হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ