খাল পরিষ্কার অভিযানে আমিনুল হক: জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তন সম্ভব - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খাল পরিষ্কার অভিযানে আমিনুল হক: জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তন সম্ভব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘কে কাজ করলো আর কে করলো না সেটা আমি দেখবো না। আমি দেখবো আমি নিজে কাজ করছি কি-না, আমার কাজ কতটা আপ-টু-দ্য-মার্ক হচ্ছে। আমি আমার মন মতো কাজ করতে পারলেই শান্তিতে থাকতে পারবো।’

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পল্লবী থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত স্থানীয় প্যারিস রোডের পার্শ্ববর্তী খাল পরিষ্কার কর্মসূচিতে নেতৃত্বদানকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘একা দেশ বদলানো সম্ভব নয়, তবে স্বদিচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে দেশ বদলের ইচ্ছা জাগিয়ে দিয়েই প্রকৃত পরিবর্তন সম্ভব। আমি আমার জায়গা থেকে, আমার এলাকায় সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাবো।’

বিএনপি জনগণের দল উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি, জনগণকে সঙ্গে নিয়েই জনগণের সমস্যা সমাধান করবে। খাল পরিষ্কার চলবেই। আমি চাই আমার এলাকাকে একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে।’

স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের কল্যাণে রাজনীতি করতে হলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি।’

খাল পরিষ্কার অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এলাকাবাসী এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এই উদ্যোগ এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ