সংবাদ প্রকাশের জেরে কুবি সাংবাদিকদের হেনস্তা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংবাদ প্রকাশের জেরে কুবি সাংবাদিকদের হেনস্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

 

কুবি প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিকদের ওপর মব তৈরি করে হেনস্তার ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ৩০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টিকে ক্যাম্পাস সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ মনে করছেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কুমিল্লা নিউজ প্রতিনিধি বি. এম. ফয়সাল, মানবকণ্ঠের সাংবাদিক জুবায়ের রহমান ও খোলা কাগজের হাছিবুল ইসলাম সবুজ। এ সময় রূপালী বাংলাদেশের জাহিদুল ইসলাম ও দৈনিক কুমিল্লার সাংবাদিক মাসুমও সেখানে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা যায়, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষার্থী প্রথমে ফয়সালের কক্ষে এসে দরজায় ধাক্কা দিয়ে হুমকি দেয়। পরে ২০-২৫ জন জড়ো হয়ে মব তৈরি করে সাংবাদিকদের দিকে তেড়ে আসে এবং ফয়সালকে বের করে আনতে নির্দেশ দেয়। এ সময় বাধা দিলে সাংবাদিকদের ধাক্কা দেওয়া হয় ও ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়।

এর আগে বুধবার সকালে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অন্তু দাস নিয়ম ভেঙে হলের একটি কক্ষে বহিরাগত নারী-পুরুষ নিয়ে আসেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ‘বাড়াবাড়ি না করতে’ সাংবাদিকদের সতর্ক করেন। পরে বিষয়টি নিয়ে “কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজয়-২৪ হল কক্ষে বহিরাগত নারী-পুরুষ; শিক্ষার্থীরা বিব্রত” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের জের ধরেই রাতে এই হামলার চেষ্টা হয়।

এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোনো সাংবাদিকের প্রতিবেদনে ভুল থাকলে তা আইনি প্রক্রিয়ায় সমাধান করা যায়, কিন্তু মব তৈরি করে হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ