এনসিপির গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি জটিল বিষয় নয় - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপির গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি জটিল বিষয় নয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘সংস্কারে ১৯টি বিষয় সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত। সেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে সংস্কার প্রস্তাবনাগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো ঐকমত্য তৈরি হয় নাই।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমাদের গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি কোনো জটিল বিষয় নয়; বরং এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত গ্রহণ করে সামনের একটি গণপরিষদ নির্বাচন হবে, তাহলে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরেই গণপরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা সম্ভব। এ কারণে আমরা এটাকে কোনো জটিল সিদ্ধান্ত বলে মনে করি না। এটা অবাস্তব কোনো কিছু নয়। শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ওপরেই এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করা যেকোনো সময় সম্ভব বলেই আমরা মনে করি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আজকে ঐকমত্য কমিশন আবার কনফার্ম করেছেন জুলাই সনদের দুইটা পার্ট হবে। একটা পার্ট হবে যেখানে জুলাই সনদে যে বিষয়গুলো নিয়ে ঐকমত্যে পৌঁছেছি সে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া সেটা একটা আলাদা ডকুমেন্ট হবে। এই দুটি জিনিসের মধ্যে একটা ফারাক তৈরি করা, সেটা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে নানাভাবে বিঘ্ন করার মতো পরিস্থিতি তৈরি করে কিনা? সে সন্দেহ এবং সংশয় আমাদের মধ্যে তৈরি হয়েছে।

তিনি বলেন, আমরা দেখেছি ঐকমত্য কমিশন সংস্কার এজেন্ডাগুলো আলোচনার সময়টাতে যতটা দৃঢ়ভাবে সংস্কারের বিষয়বস্তুগুলোর ব্যাপারে অবস্থান ব্যক্ত করত, ঠিক বাস্তবায়নের আলাপটা আমরা যখন শুরু করেছি, তারপর থেকেই ঐকমত্য কমিশন কেমনযেন ঢিলে-ঢালাভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অগ্রসর হওয়ার দিকে। এ কারণে ঐকমত্য কমিশন আজকের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলাপের জায়গায় অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছে।

আখতার হোসেন বলেন, সংস্কারে ১৯টি বিষয় সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত। সেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে সংস্কার প্রস্তাবনাগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো ঐকমত্য তৈরি হয় নাই।

সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা ও একমাত্র পথ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান রাখবো, বিএনপি-জামায়াত সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান- এতগুলো জায়গায় আমরা পরিবর্তনের কথা বলেছি। আমরা নতুন সংবিধানের কথা কেন বলতে পারছি না? এ প্রশ্ন আমাদের নিজেদেরকে করা প্রয়োজন। আমরা যদি সংস্কার প্রস্তাবনাগুলোকে টেকশই করতে না পারি তাহলে যে মানুষেরা শহীদ হয়েছেন ২৪ এর অভ্যুত্থানে তাদের কাছে আমরা কী জবাব দেব?

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ