বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছবে: কাদির ভূঁইয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছবে: কাদির ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ণ

 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের চুলা মডেল হাই স্কুল মাঠে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রায় দেড় হাজার মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এতে সেবা দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ