জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই: ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ

 

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণের চেয়ে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই। এজন্য আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ী আদিবাসী ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার সমান অধিকার রয়েছে। কেউ কাউকে দুর্বল ভাববেন না, আবার সবল ভাবারও কারণ নেই। আপনার একটা ভোট, আমারও একটা ভোট। কাজেই মনে রাখতে হবে, আমার যেমন অধিকার আপনারও তেমনই অধিকার।
তিনি বলেন, বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুরিতে ভুলার দরকার নেই। মেয়েদের স্কুলে লেখাপড়া করতে বেতন লাগে না। এই প্রচলন শুরু করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ