এক নেত্রীকে শোকজ করল এনসিপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) এনসিপির শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমীন এই তথ্য জানান।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া ওই নেত্রীর নাম অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী। তিনি জাতীয় নাগরিক পার্টির সংগঠক পদে রয়েছেন।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার করা কিছু মন্তব্য আমাদের গোচরে এসেছে এবং সেসব মন্তব্য অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।
এতে আরো বলা হয়েছে, এসংক্রান্ত ব্যাপারে আপনার ব্যাখ্যা এবং কেন আপনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শৃঙ্খলা কমিটির নিকট লিখিতভাবে জমা দিতে বলা হলো।
জনতার আওয়াজ/আ আ