টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্ল্যাহ আল মামুনের বিদায় সংবর্ধনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্ল্যাহ আল মামুনের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্ল্যাহ আল মামুনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মারুফ স্টেডিয়ামের ফুটবল এসোসিয়েশনের কার্যালয়ে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল জেলার সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’-এর সাধারণ সম্পাদক সাব্বির হাসান পল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝুটন ঘোষ, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান খান আইয়ুব, সদস্য বজলুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য আবু হাসান খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ