নির্বাচন বানচালকারীরা আপনার কাছাকাছি রয়েছে, প্রধান উপদেষ্টাকে ফারুক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বানচালকারীরা আপনার কাছাকাছি রয়েছে, প্রধান উপদেষ্টাকে ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস-এর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা চালাচ্ছে, তারা এখন (প্রেসক্লাব) থেকে ৫০০ ফুট দূরে রয়েছে। আপনার কাছাকাছি রয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

ফারুক বলেন, হাসিনা এবং তার মেয়ে দিল্লিতে রয়েছে। এছাড়াও, যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীও দিল্লীতে রয়েছে। আজকে যারা আমাদের রক্তকে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, তাদের মধ্যে যারা দেশ নিয়ে ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত, তাদের মধ্যে দু’একজন ছাড়া এ সরকার কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি। সচিবালয় এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে।

ড. মুহাম্মদকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা চালাচ্ছে, তারা আপনাদের কাছাকাছি রয়েছে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, নির্বাচন কমিশন প্রধান ইতিমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। কিন্তু আপনার নির্বাচনের ট্রেনে যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা (আওয়ামী প্রেতাত্মা) আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য।

তিনি বলেন, বাংলাদেশে যারা আন্দোলনে ছিলেন, হয়তো এখন কিছুটা দূরত্ব থাকতে পারে। আমি তাদের কাছে আবেদন জানাবো, বাংলাদেশকে এবং দেশের মানুষকে ভালোবাসেন। হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছেন— “আমার ভোট আমি দেব, এবং সেই ভোটে যদি আমি জয়লাভ করি, তাহলে যারা ১৬ বছর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, শহীদ জিয়া ও বেগম জিয়াকে দেশের মানুষ যেমনভাবে সততা এবং আপোষহীনের জন্য ভালোবেসেছে, তেমনিভাবে ১৬ বছর ধরে আপনি (তারেক রহমান) গণতন্ত্র রক্ষা করার জন্য নেতা-কর্মীদের যেভাবে উজ্জীবিত করে রেখেছেন, সেজন্য মানুষ আপনাকে ভালোবাসে।

এ সময় সমাবেশে ‘অপরাজেয় বাংলাদেশ’-এর সহসভাপতি আলহাজ্ব বাদল সরকার, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ