চকরিয়ায় অস্ত্রসহ অপহরণকারী আটক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চকরিয়ায় অস্ত্রসহ অপহরণকারী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:২০ পূর্বাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকা থেকে অস্ত্রসহ রমজান আলী নামে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত অপহরণকারীকে অস্ত্রসহ আটক করে।

আটককৃত অপহরণকারী রমজান আলী কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার মুজিবুর রহমানের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একজন মহিলাকে অপহরণ করার খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করি। পুলিশ মহিলাকে অপহরণ করার ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্রসহ রমজান আলীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, আটককৃত অপহরণকারী রমজান আলীর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এর সাথে আর কারা জড়িত, তাদেরকে সনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এছাড়া আটককৃত রমজান আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ