গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের ছিটমহল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে দুই বছর ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়ে গেছে।

গাজার উদ্ধারকর্মীরা রয়টার্সকে জানিয়েছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে, কারণ ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষের দেহাবশেষ আটকা পড়ে আছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এদের অধিকাংশই নিহত হয়েছেন গাজা সিটিতে।

তারা জানিয়েছে, সর্বশেষ এই নিহতের সংখ্যা যোগ হওয়ার মধ্য দিয়েই দুই বছরের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার পেরিয়ে গেছে।

ইসরায়েল মঙ্গলবার গাজা সিটিতে স্থল আক্রমণের মূল পর্যায় শুরু করার পর বুধবার হামলা আরও জোরদার করেছে। ব্যাপক আক্রমণের মধ্য দিয়ে বেসামরিক বাসিন্দাদের শহর ছাড়া করে হামাস যোদ্ধাদের মুখোমুখি হতে চায় তারা, লিখেছে রয়টার্স।

এ দিন ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, শহর ছাড়তে থাকা গাজা সিটির ফিলিস্তিনিদের ব্যবহার করার জন্য তারা ৪৮ ঘণ্টার জন্য আরেকটি রুট খুলেছে।

ইসরায়েল গাজা সিটির বাসিন্দাদের শহটির ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এই নির্দেশ মেনে গাজা সিটি ছেড়ে যাওয়ার সময় বুধবার ইসরায়েলি সেনাদের গুলিতে ১৩ জন নিহত হয়েছেন বলে গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় টেলিভিশন সাংবাদিক মোহাম্মদ আলা আল-সাওয়ালহিও রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ