নির্বাচন কমিশনের ২ আইন সংস্কার অনুমোদন দিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১:১০ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশনের (ইসি) ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে নির্বাচন কমিশনের কাজে গতিশীলতা বৃদ্ধি পাবে।
এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
জনতার আওয়াজ/আ আ