নতুন জীবনে পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নতুন জীবনে পা রাখলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ঘরোয়া পরিবেশে এই অভিনেত্রী বিয়ে করেছেন বলে তাঁর পারিবারিক বন্ধু ও একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মাদানি এভিনিউয়ের আল মুস্তফা মসজিদে বাদ আসর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
তবে তার বরের নাম কিংবা পরিচয় এখনই জানাতে রাজি নন অভিনেত্রী, এমনটা জানিয়েছেন তার কাছের কিছু ঘনিষ্ঠ সূত্র।
এ সময় মিষ্টিমুখ করাতে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাইয়েছেন বলেও জানা গেছে।
শবনম ফারিয়া ক্যারিয়ারের শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে। একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে পান দর্শকপ্রিয়তা।
অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে তার অভিষেক হয় বড় পর্দাতেও।
জনতার আওয়াজ/আ আ