ঢাকায় ভক্তদের সঙ্গে দেখা করবেন হানিয়া আমির - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় ভক্তদের সঙ্গে দেখা করবেন হানিয়া আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
পাকিস্তনের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এই অভিনেত্রী ঢাকায় পৌঁছানোর পর থেকেই বাংলাদেশে তার ভক্ত-অনুরাগীরা দারুণ উচ্ছ্বসিত। মূলত সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার ঢাকায় আসা। এখানে পণ্যটির নতুন প্রচারণা কার্যক্রমে অংশ নেবেন হানিয়া। ঢাকায় আসার আগেই বিষয়টি নিজের সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন পাকিস্তানি এই তারকা।

ঢাকায় আসার পর সামাজিক মাধ্যমে ইতোমধ্যে বেশকিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন হানিয়া। বাংলাদেশীদের উদ্দেশ্যে সালাম দেওয়া এবং পোস্টের ক্যাপশনে তার নিজ দেশ ও বাংলাদেশের পতাকার ব্যবহার নেটিজেনদের আলাদা করে নজর কেড়েছে।

আর গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন তিনি। এদিন বিকেলে হানিয়াকে পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে দেখা যায়। সেখান থেকে হালকা বেগুনির ওপর কাজ করা সালোয়ারে বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। এ সময় তার নতুন হেয়ারস্টাইল নিয়েও আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা।

ছবিগুলো নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। হানিয়া-রাফসানের ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় একসঙ্গে ফুচকা, ঝালমুড়ি খাওয়া থেকে শুরু করে মাটির কাপে দুধ চা উপভোগ করেছেন তারা। এমনকি একসঙ্গে রিকশায় চড়ে ঢাকায় ভ্রমণের স্বাদও নিয়েছেন দু’জন।

উল্লেখ্য, আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বিলাসবহুল শেরাটন হোটেলে বিশেষ এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হবেন হানিয়া আমির। তিনি আশা করছেন, বাংলাদেশে থাকার মুহূর্তটি বাংলাদেশি ভক্তদের কাছ থেকে দেখার সুযোগ হলে আরও স্মরণীয় হয়ে থাকবে। পরদিন ২১ সেপ্টেম্বর সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটেও অংশ নেবেন তিনি। এরপর নিজ দেশে ফিরে যাবেন পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেত্রী।

এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় সব ধারাবাহিকে অভিনয় করে তিনি তুমুল খ্যাতি অর্জন করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ