ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রবিবার (২১ সেপ্টেম্বর) তিনটি দেশ পর্যায়ক্রমে এ ঘোষণা দেয়।

এরমধ্যে প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে। এরপর অস্ট্রেলিয়া ও সর্বশেষ যুক্তরাজ্য ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, “শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আজ আমি ঘোষণা করছি, যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।”

অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, “কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। পাশাপাশি ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যত গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি রাখছে।”

ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাজ্যের এই পদক্ষেপ চলতি বছরের জুলাইয়ে আংশিক ইঙ্গিত দেয়া হয়েছিল। তখন বলা হয়েছিল, যদি সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির নিশ্চয়তা না দেয়, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে।

ইসরায়েলি সরকার, বন্দিদের পরিবার ও কিছু কনজারভেটিভ নেতা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, “এ ধরনের পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে।” তবে ব্রিটিশ মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির সম্ভাবনা বজায় রাখতে পদক্ষেপ নেওয়াটা নৈতিক দায়িত্ব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ