আমরা ভয় পাই না: আখতার হোসেন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা ভয় পাই না: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকেন জানিয়ে এতে ভয় পান না বলে জানিয়েছেন নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

নিউইয়র্ক সময় সোমবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে, এর আগেও উপদেষ্টারা এসেছেন তাদের ওপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছেন। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি। এটাতে আমরা ভয় ভাই না।

আখতার বলেন, আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস করতে পারে। কিন্তু বাংলাদেশে। মানুষ তার সাহসের সর্বোচ্চটুকু দিয়ে তারা আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি। সামনের দিনগুলোতেও আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষরা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসকে নিয়ে আর ফিরে আসতে পারবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ