ফেসবুক-ইউটিউবে কত টাকার বিজ্ঞাপন যায়, জানতে চেয়ে চিঠি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেসবুক-ইউটিউবে কত টাকার বিজ্ঞাপন যায়, জানতে চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ

 

ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গত এক বছরে কত টাকার ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হয়েছে, তার তথ্য জানতে চেয়ে চিঠি দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

বুধবার (১০ আগস্ট) বিটিআরসির উপপরিচালক নাহিদুল হাসান স্বাক্ষরিত এক চিঠি দেশের সব মোবাইল ফোন অপারেটর, সব আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার), দেশের সব টি-ভ্যাস (টেলিকম ভ্যালু আডেড সার্ভিস) অপারেটর, মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব, আইএসপিগুলোর সংগঠন আইএসপিএবি, এটুপি এমএসএস অ্যাগ্রিগেটর অপারেটরদের শীর্ষ নির্বাহীদের বরাবর পাঠানো হয়েছে।চিঠিতে মাস (কোন মাসে কত ব্যয়), ডিজিটাল বিজ্ঞাপন প্রচারের মাধ্যম (গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো), বিজ্ঞাপনের অর্থের হার, অর্থ পরিশোধ মাধ্যমের বিবরণ, মুদ্রা (টাকা ও ডলার), মোট প্রদান করা অর্থ ইত্যাদি ছকে উল্লেখ করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিটিআরসিতে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠান থেকে গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য কোনো ইন্টারনেটভিত্তিক ডিজিটাল মাধ্যমে বিগত ২০২১ সালে প্রদান করা মাস ভিত্তিতে সব ধরনের ডিজিটাল বিজ্ঞাপনের তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিশন বরাবরে পাঠাতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ