জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘের প্রধান সদরদপ্তরে এই অধিবেশন শুরু হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও প্রেস সচিব শফিকুল আলম।
উদ্বোধনী অধিবেশন শেষে সকাল ১০টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন। এরপর সকাল ১১টায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।
সকাল ১১টা ৩০ মিনিটে নেদারল্যান্ডস’র রানী ম্যাক্সিমার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি অংশ নেবেন ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট (এফ৪ডি): ১৩তম বার্ষিক অফিশিয়াল ফার্স্ট লেডিস লাঞ্চন’-এ।
বিকেল ২টা ৪৫ মিনিটে তিনি যোগ দেবেন ‘সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন : সরকারি ও বেসরকারি খাতের নেতৃবৃন্দের বৈঠক’ শীর্ষক এক আলোচনায়।
দিনশেষে সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন।
জনতার আওয়াজ/আ আ