মাগুরায় এক গ্রামের ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাগুরায় এক গ্রামের ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের মান্দেরপাড়া গ্রামে একযোগে চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তারা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের উপস্থিতিতে শপথ পাঠ করে দলে যোগ দেন।

এ সময় নয়ন বলেন, “আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সুখে-দুঃখে পাশে থাকব। তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”

তিনি আরও জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হবে।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের চার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। তারা স্লোগান দেন— “হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ