শিগগিরই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে: ডা. জাহিদ হোসেন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিগগিরই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে: ডা. জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

শিগগিরই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তবে সহসাই মনোনয়ন চূড়ান্ত করা হবে।

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ।

তিনি বলেন, তারা মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ