অশান্তির আগুন নেভাতে হাতপাখার বাতাস লাগবে : চরমোনাই পীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অশান্তির আগুন নেভাতে হাতপাখার বাতাস লাগবে : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:১০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫৩ বছর অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছিল। এই অশান্তির আগুন নেভানোর জন্য এখন শান্তির প্রতীক হাতপাখার বাতাস লাগবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, সারা বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন রয়েছে। একমাত্র ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া অন্য কোনো সংগঠনের নামে দুর্নীতি এবং বদনাম হয়নি, এ ধরনের কোনো ছাত্র সংগঠন আমার জানামতে নেই।

ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ডা. সিরাজুল ইসলাম সিরাজীর হাতে হাতপাখা তুলে দিয়ে সৈয়দ রেজাউল করিম বলেন, সিরাজীকে আমানত হিসেবে রেখে গেলাম। ৫৩ বছর অনেক নেতার নেতৃত্ব দেখেছি। এবার ইসলামের নীতি-আদর্শের নেতৃত্ব আমরা দেখতে চাই।

ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সরদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের ঝালকাঠির সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন, জাতীয় ওলামা মাশায়েক আম্মা পরিষদ মাওলানা মো. সেকান্দার আলী সিদ্দিকী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ