মতপার্থক্য সত্ত্বেও একসঙ্গে দাঁড়ানো আমাদের আসল শক্তি: তাসনিম জারা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মতপার্থক্য সত্ত্বেও একসঙ্গে দাঁড়ানো আমাদের আসল শক্তি: তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৩৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গী হয়েছেন দেশের তিন রাজনৈতিক দলের পাঁচ নেতা। তাদের একজন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকলেও বিশ্বমঞ্চে দেশকে একসঙ্গে প্রতিনিধিত্ব করার বিষয়টিকে বড় শক্তি হিসেবে দেখছেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক ফেসবুকে এমন মন্তব্য করেন তিনি।

তাসনিম জারা পোস্টে লিখেছেন, ‘মতভেদ রাজনীতির স্বাভাবিক নিয়ম। মতপার্থক্য সত্ত্বেও একসাথে দাঁড়ানোর শক্তিই আমাদের আসল শক্তি।’

তিনি যোগ করেন, ‘এমন খুব কমই সুযোগ আসে যখন আমরা দল-মত নির্বিশেষে বিশ্বমঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করতে পারি। এই মুহূর্তের অংশ হতে পেরে আমি গর্বিত, যেখানে ভিন্নতার চেয়ে ঐক্যকে প্রাধান্য দেওয়া হয়, যেখানে আমরা বিশ্বকে দেখাই যে জনগণের প্রতি আমাদের যৌথ দায়িত্বই সর্বাগ্রে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ