নির্বাচন হলে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে: এ্যানি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন হলে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে: এ্যানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এক বছর ধরে দেশে নির্বাচিত সরকার নেই, শুধুমাত্র একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। তিনি বলেন, এই সরকারের কাজ হলো নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি করা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নে মহিলা দলের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি বলেন, “একটি নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি নেই, তাই সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে আছে।”

তিনি আরও বলেন, বিএনপি ২০০১ ও ১৯৯১ সালে নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছে। স্বাধীনতার পর জিয়াউর রহমান গ্রাম পর্যায়ে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে এই দলটি প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া দলটি ধরে রেখেছেন এবং তারেক রহমান লন্ডন থেকেও দলের সঙ্গে সমন্বয় রেখে জনগণের পাশে আছেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “নির্বাচন হলে আমার দৃঢ় বিশ্বাস আপনার ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করবেন।” তিনি সমর্থকদের ঘরে ঘরে গিয়ে ভোটের প্রচারণা চালানোর আহ্বান জানান।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, চন্দগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ