ধর্ম-বাণিজ্য আর চেতনার ব্যবসা চলবে না: সালাহউদ্দিন আহমেদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্ম-বাণিজ্য আর চেতনার ব্যবসা চলবে না: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা আর চলবে না। যারা জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা ধর্ম ব্যবসায়ী। জুলাই চেতনা যেন কেউ বিক্রি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। চেতনার ব্যবসাও আর চলবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লায় বিএনপির কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছেন। আমরা বলি, শেখ হাসিনার রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে দেশে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এছাড়া ২ লাখ ৮০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। মেগা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি চালানো হয়েছে। “বাংলাদেশে ঋণের সংস্কৃতি গড়ে উঠেছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। দশ হাজার কোটি টাকার পদ্মা সেতু প্রকল্প ৪০ হাজার কোটি টাকায় সম্পন্ন হয়েছে।”

সালাহউদ্দিন বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনেক রক্ত এবং ত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য—দেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করে গণতান্ত্রিক কাঠামো তৈরি করা। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, ভাষণে আর আশ্বাসে আমরা সীমাবদ্ধ থাকব না। মানুষ এখন ভাষণ আর শোষণের সংস্কৃতিকে বিশ্বাস করে না। আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে এবং অপতথ্য ও মিথ্যা তথ্যের প্রতিউত্তর দিতে হবে। তরুণ বন্ধুদের সোচ্চার থাকতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ