গুপ্ত স্বৈরাচার’ থেকে জনগণকে রক্ষার আহ্বান তারেক রহমানের - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুপ্ত স্বৈরাচার’ থেকে জনগণকে রক্ষার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১:৫৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আগামী দিনে দেশে ‘গুপ্ত স্বৈরাচার’ আবির্ভাব হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণকে সেই স্বৈরাচার থেকে রক্ষা করতে হবে। এজন্য বিএনপির নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “জনগণই সব ক্ষমতার উৎস। তাই জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। আমাদের একটাই লক্ষ্য সবার আগে বাংলাদেশ।”

তিনি আরও বলেন, গত ১৬ বছর বিএনপি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। নেতাকর্মীরা গুম-খুনের শিকার হয়েছেন, অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। স্বৈরাচারের পতনের পর এখন প্রধান দায়িত্ব দেশ গঠন ও পুনর্গঠন। এজন্য গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার ওপরও তিনি জোর দেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দেশটি আমাদের সবার ঘর। জনগণের কাছে যেতে হবে। দুই-তিনজনের টিম গঠন করে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। জনগণের সামনে আমাদের পরিকল্পনা তুলে ধরতে হবে—কিভাবে শিক্ষাব্যবস্থা গড়ব, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করব, উন্নয়ন করব।”

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এছাড়াও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন, মনিরুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

এ সময় দুই সহস্রাধিক কাউন্সিলর, ডেলিগেট ও হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ