লেথাল উইপন দিয়ে ২ দিনে ২ হাজার গুলি করা হয় নেপালের আন্দোলনে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লেথাল উইপন দিয়ে ২ দিনে ২ হাজার গুলি করা হয় নেপালের আন্দোলনে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নেপালে জেন জি আন্দোলন দমাতে ‘লেথাল উইপন’ ব্যবহার করে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছিল পুলিশ। এর প্রমাণ মিলেছে পুলিশের প্রাথমিক প্রতিবেদনে। নেপাল পুলিশের রেকর্ড অনুযায়ী, ওই ২ দিনে ২ হাজার রাউন্ডের বেশি তাজা গুলি ছোড়ে পুলিশ, যার বেশিরভাগই আসে প্রাণঘাতী অস্ত্র বা ‘লেথাল উইপন’ থেকে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ ও ৯ সেপ্টেম্বর দেশজুড়ে মোট ১৩ হাজার ১৮২ বার গুলি ছোড়া হয়েছে। এসব গুলির মধ্যে বেশিরভাগই এসেছে ‘লেথাল উইপন’ থেকে, যার মধ্যে ছিল ইনসাস রাইফেল, এসএলআর এবং পিস্তল। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, নিহতদের বেশিরভাগের মৃত্যু হয়েছে উচ্চ গতির গুলির আঘাতে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ