উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি আমিনুলের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি আমিনুলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি সরকার গঠন করতে পারলে উর্দুভাষীদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর বিএলএস স্কুলে আয়োজিত ‘ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘গত ১৭ বছরে জনগণের ওপর যে জুলুম-নির্যাতন হয়েছে, উর্দুভাষী জনগোষ্ঠীও তার বাইরে নয়। আমরা ক্ষমতায় নেই, তবুও মানুষের পাশে দাঁড়ানোকে আমি নৈতিক দায়িত্ব মনে করি। কিন্তু যারা ১৭ বছর ক্ষমতায় ছিল, তারা একবারও এসে জিজ্ঞেস করেনি- আপনারা কেমন আছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারে এলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হবে। আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, তাদের পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান করা।’

তিনি জোর দিয়ে বলেন, ‘বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের দল। আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।’

এর আগে পল্লবীতে আলেম-ওলামাদের নিয়ে সভা করেন ও সকালে রাজধানীর জিয়া উদ্যান লেকে দেশসেরা সাঁতারুদের প্রতিযোগিতায় জিয়া সুইমিং কার্নিভাল সেজন-১ এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল হক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ