ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেবে ইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ২:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ২:০৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে কাজ করতে ৩১৮টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আবেদন করেছিল। এর মধ্যে ৭৩টি প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য বিবেচনায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মো. আশাদুল হক আরও জানান, এসব সংস্থার বিষয়ে কারও আপত্তি থাকলে আগামী ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি করে ইসি নিবন্ধন চূড়ান্ত করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ