জুলাই সনদে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কালক্ষেপণ করার প্রয়োজন নেই - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই সনদে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কালক্ষেপণ করার প্রয়োজন নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বাম গণতান্ত্রিক জোটসহ প্রগতিশীল কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন ১২ দলীয় জোট। বৈঠক নেতারা পরামর্শ দেন, জুলাই সনদে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সংস্কার কমিশনের কালক্ষেপণের প্রয়োজন নেই । বাংলাদেশ একটি নির্বাচনের ট্রেনে উঠে গেছে এবং এই নির্বাচনমুখী যাত্রা অব্যাহত রাখতে হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবিধানিক ধারা অব্যাহত রাখা ও জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বাম নেতাদের সঙ্গে এই বৈঠক হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া জাতীয় ঐক্যমতের স্বার্থে যেকোনো ছাড়ের বিনিময়ে জুলাই সনদ বাস্তবায়ন ও অঙ্গীকার নামায় স্বাক্ষর করার ব্যাপারে একমত পোষণ করেন। তারা বলেন, কোনো অজুহাতে যেন নির্বাচন বাধাগ্রস্ত না হয়। গণতন্ত্রের পথে হাঁটতে নির্বাচনের বিকল্প নেই আগামী নির্বাচন প্রলম্বিত করার যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।

বাম জোটের নেতারা মনে করেন, সংসদ নির্বাচনের দিনে গণভোট জটিলতার সৃষ্টি করতে পারে। এছাড়া সংবিধান সংশ্লিষ্ট মৌলিক সংস্কারের বিষয়গুলো পরবর্তী সংসদেই বাস্তবায়ন করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের পক্ষ থেকে জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও প্রেসিডিয়াম মেম্বার ডা. মোস্তাক হোসেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ প্রেসিডিয়াম সদস্য রাজেকুজ্জামান রতন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, বাসদ (মার্কসবাদী) প্রেসিডিয়াম মেম্বার ডা. জয়দেব ভট্টাচার্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ