চাঁদাবাজি ও অনৈতিক কাজ কেউ করলে তাকে পুলিশে ধরিয়ে দিন:শামা ওবায়েদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদাবাজি ও অনৈতিক কাজ কেউ করলে তাকে পুলিশে ধরিয়ে দিন:শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ ২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ ২:৪০ পূর্বাহ্ণ

 

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজদের ঠাঁই নেই। চাঁদাবাজি ও অনৈতিক কাজ যারা করে তারা যেই দলের হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না। যদি বিএনপি বা আমার লোকও অনৈতিক কাজে জড়িত থাকে তাহলে তাকে পুলিশে সোপর্দ করুন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত অন্তত ২০ পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি বলেন, বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সমান চোখে দেখে। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথা চাড়া দিয়ে ওঠতে পারে।

তারা পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে আমাদের বিএনপির নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘণ্টা পাহাড়া দেবে। যাতে করে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে।
নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে শামা ওবায়েদ বলেন, আপনারা যদি সালথায় উন্নয়ন করতে চান। তাহলে সকল অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘুরাঘুরি বন্ধ করতে হবে। তারপর জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি।

আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সারা জীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিল, আমিও আপনাদের পাশে থাকব। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তাই আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ