যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে সতর্ক করলো বিএনপি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে সতর্ক করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিমানবন্দরে দূর্ভোগ ও জনমনে বিরক্তি সৃষ্টির অভিযোগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিককে সতর্ক নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (১ অক্টোবর) এক সতর্ক নোটিশে এম এ মালিককে দেওয়া হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, বুধবার (১ অক্টোবর) বিকেলে পৌনে ৪টার দিকে লন্ডন থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এম এ মালিক। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দেওয়া সতর্ক নোটিশে এম এ মালিককে উদ্দেশ্য করে লেখা হয়েছে, “আপনি বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা সিলেট ওসমানী বিমানবন্দরে আপনাকে স্বাগত ও বিদায় জানানোর সময় অসংখ্য লোক সমাগম করেন, যা অপরিণামদর্শী কাজ এবং তাতে জনদূর্ভোগ তীব্রতর হয়। আপনার অবিবেচনাপ্রসূত এই কর্মকান্ডে বিমানবন্দরে অসংখ্য যাত্রীকে বিড়ম্বনা ও কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ইতোপূর্বেও আপনি বিমানবন্দরে মাত্রাতিরিক্ত লোক সমাগম ঘটিয়ে বিমানবন্দর এলাকার আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি করেছেন। দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আপনার এ ধরণের লোক সমাগম সাংগঠনিক নীতির পরিপন্থী, যা দৃষ্টিকটু ও জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।”

নোটিশে আরও বলা হয়েছে, “আপনাকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, এখন থেকে আপনার দেশে আসা ও বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরগুলোতে জনদূর্ভোগ সৃষ্টি করে এমন লোক সমাগম ঘটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ