বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয়রা। তার বিভিন্ন বক্তব্য ও মতাদর্শের প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাঞ্ছারামপুর সচেতন মহিলা সমাজ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে জোনায়েদ সাকিকে বাঞ্ছারামপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন বিক্ষুব্ধরা। সাকি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

বিক্ষোভ মিছিলটি বাঞ্ছারামপুর উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সচেতন মহিলা সমাজের নেত্রী আছিয়া আক্তার, সানজিদা আক্তার ফারজানা ও সাহেরা খাতুন প্রমুখ।সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘জোনায়েদ সাকি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের মাধ্যমে দেশে নাস্তিক্যবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ