ক্ষোভ ঝাড়তে সেই উপমা ব্যবহার করা উচিত হয়নি: সারজিস - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষোভ ঝাড়তে সেই উপমা ব্যবহার করা উচিত হয়নি: সারজিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পঞ্চগড়ে পথসভায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে যে উপমা ব্যবহার করেছেন, তা করা উচিত হয়নি।

রবিবার (১২ অক্টোবর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, “প্রত্যেকবার প্রোগ্রামের আগে নেসকো কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। প্রোগ্রামের পরেও ভদ্র ভাষায় বলা হয়েছে। তারপরও একই ঘটনা ঘটলে সুশীলভাবে আচরণ করা প্রয়োজন। তবে ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি, সেটা উচিত হয়নি।”

সারজিস আলম বলেন, বিগত এক মাসে পঞ্চগড়ে এনসিপি ৩টি প্রোগ্রাম আয়োজন করেছে। প্রতিটি প্রোগ্রামে বক্তব্য দেওয়া শুরু করার এক-দুই মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে যায়। তিনি এ ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

এদিকে, সারজিস আলমের নেতৃত্বে শনিবার (১১ অক্টোবর) পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত একটি লংমার্চ অনুষ্ঠিত হয়। লংমার্চ শেষে রাত সাড়ে ৯টার দিকে পথসভায় বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ