মিরপুরে আগুনের ঘটনায় জাতীয় মানবাধিকার সমিতির গভীর শোক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিরপুরে আগুনের ঘটনায় জাতীয় মানবাধিকার সমিতির গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

 

মো.মঞ্জুর হোসেন ঈসা, বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে মিরপুরের একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন এবং অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে বের হতে পারেননি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধারকাজে অংশ নেয়।

এদিকে, এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। এক বিবৃতিতে তিনি বলেন,

“মিরপুরে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা নিহতদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন,“ঘটনাটি কিভাবে ঘটলো, এতে কারো অবহেলা বা নাশকতা ছিল কি না— তা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দ্রুত উদঘাটন করা জরুরি। আগুনের কারণ ও দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

মঞ্জুর হোসেন ঈসা বলেন, মানবজীবন সবচেয়ে মূল্যবান— কিন্তু অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে প্রতি বছর অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে। তিনি অগ্নি নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়ন, ভবন নির্মাণে নিরাপত্তা মান নিশ্র সক্ষমতা বৃদ্ধির দাবি জানান।

বিবৃতিতে জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে আহতদের দ্রুত চিকিৎসা সহ্ত পরিাশেrে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ