হামজা বললেন, ‘দল নিয়ে আমি গর্বিত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হামজা বললেন, ‘দল নিয়ে আমি গর্বিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ

 

ক্রীড়া প্রতিবেদক

ছবি: সংগৃহীত
হংকং চায়নার বিপক্ষে ঘরের মাঠে রোমাঞ্চকর ম্যাচে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই হারের দুঃখ ভুলতে হংকং চায়নার মাটিতে জয়ের প্রত্যয় ছিল হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের। কিন্তু এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে মঙ্গলবার (১৪ অক্টোবর) জয়ের হাসি হাসতে পারেনি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ১-১ ড্র হয়েছে ম্যাচটি। জয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশা থাকলেও সতীর্থদের লড়াকু মনোভাবে খুশি বাংলাদেশের পোস্টারবয় হামজা।

ম্যাচের পর মিক্সড জোনে একটি সংবাদমাধ্যমকে হামজা বলেন, (জিততে না পারায়) হতাশ হয়েছি। তবে দল নিয়ে আমি গর্বিত।’ হামজা মনে করেন ঘরের মাঠে হারায় এই ম্যাচে মানসিকভাবে পিছিয়ে ছিল দল। এরপরও মাঠে ধীরে ধীরে নিজেদের দারুণভাবে মেলে ধরতে পেরেছেন তার সতীর্থরা।
হামজার কথায়, ‘আমরা হংকংয়ে এসেছিলাম ব্যাকফুটে থেকে। ম্যাচটা ধীরে ধীরে শুরু করেছি। দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো খেলেছি। (জিততে না পারায়) হতাশ। তবে আমরা প্রত্যেক ম্যাচে উন্নতি করছি।’

এই ম্যাচে হারের ফলে এশিয়ান কাপের মূল পর্বের স্বপ্ন অনেকটাই ফিঁকে হয়ে গেছে বাংলাদেশের। এরপরও নভেম্বরে ভারত ও আগামী বছর মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবতে শুরু করেছেন হামজা।

বিশেষ করে নভেম্বরে ভারতের বিপক্ষে মাচ নিয়ে তিনি বলেছেন, ‘জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বড় ম্যাচ আসছে। দুই দলের দ্বৈরথের ইতিহাস আছে। এখনও আমরা বিল্ডিং করছি। অবশ্যই ভারতের বিপক্ষে ভালো প্রস্তুতি নিয়ে ম্যাচটা আমরা জিতবো।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ