রাকসু নির্বাচন: অস্ত্র বিলি’র অভিযোগ ছাত্রদলের, শিবির বলছে গুজব - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাকসু নির্বাচন: অস্ত্র বিলি’র অভিযোগ ছাত্রদলের, শিবির বলছে গুজব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ

 

রাবি প্রতিনিধি

ছবি সংগৃহীত

রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ ফটকের পাশে ‘জামায়াত-শিবিরের লোকজন’ নিজেদের মধ্যে ‘অস্ত্র বিলি’ করছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে নিজেদের মধ্যে অস্ত্র বিলি করছে জামায়াত শিবিরের লোকজন।’

এ বিষয়ে জানতে চাইলে রাহী সাংবাদিকদের বলেন, ‘ভোটগ্রহণের পর এ বিষয়ে মন্তব্য করব।’

তবে রাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল গণমাধ্যমকে বলেছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার জন্য এমন গুজব ছড়ানো হচ্ছে। ফয়সাল বলেন, ‘পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টি করে ভোটার উপস্থিতি কমানোর চেষ্টা করা হচ্ছে।’

তার ভাষায়, ‘ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটিতে স্পষ্ট কাউকেই বোঝা যাচ্ছে না। সেখানে কে বা কারা রয়েছেন এবং কী করছেন তাও স্পষ্ট নয়। এগুলো বলে তারা মূলত গুজব ছড়ানোর অপচেষ্টা করছেন।’

এ বিষয়ে আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমান জানান, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে পুলিশ দ্রুত সেখানে গিয়ে দেখতে পায় যে বিভিন্ন দলের সমর্থক স্থানীয় উৎসুক লোকজন বাগানের পায়ে হাঁটা পথে ঘুরাফেরা করছে, গাছের ছায়ায় আড্ডা মারছে এবং খাওয়া দাওয়া করছে।

তিনি বলেন, আমাদের থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ওই এলাকায় গেছে; ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করে সেটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং একটি গুজব হিসেবে চিহ্নিত করেছে।

আরএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটির খুব নিকটেই পুলিশ,র‌্যাব এবং বিজিবি সদস্যদের অবস্থান। বাস্তবতা হচ্ছে এরকম একটি প্রকাশ্য স্থানে পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মিডিয়া কর্মীদের নাকের ডগায় অস্ত্র বিতরণ করা সম্ভব নয়। কোন একটি মহল উৎসুক লোকজনের আড্ডা দেয়া ও খাওয়ার বিষয়টি দূর থেকে ধারণ করে অস্ত্র বিতরণের নামে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে গুজব ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। মিথ্যা, বিভ্রান্তিকর এবং গুজবমূলক বিষয় পোস্ট করা, শেয়ার করা, লাইক এবং কমেন্ট করা ফৌজদারি অপরাধ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ