জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে দাওয়াত পৌঁছে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।

খালেদা জিয়াকে হাসপাতালে বিছানায় শুয়ে দাওয়াত পত্র পড়ে দেখেন।

এ সময় বদিউল আলম মজুমদার, মনির হায়দার ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ-২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল ৪টায় জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এ আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

পরে সাংবাদিকদের বদিউল আলম মজুমদার বলেন, প্রধান উপদেষ্টার ইউনূসের পক্ষ থেকে আমরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাওয়াত পৌঁছে দিয়েছি। একই সঙ্গে খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টা সালাম পৌঁছে দিয়েছি। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনিও ড. ইউনুসকে সালাম জানিয়েছেন এবং অনুষ্ঠানে সফলতা কামনা করেছেন।

এক প্রশ্নের উত্তরের তিনি বলেন, জুলাই সনদকে তিনি (খালেদা জিয়া) স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য নতুন বিরাট মাইলফলক এবং সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ