ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাতকারীদের দল যেন মনোনয়ন না দেয় : এম এ মালিক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাতকারীদের দল যেন মনোনয়ন না দেয় : এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, যারা বিগত সময় ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে মামলা এড়িয়ে চলেছেন, দল যেন তাদের মনোনয়ন না দেয়। এ ছাড়া দল যাকে মনোনয়ন দেবে তিনি দলের পক্ষে অবস্থান নেবেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সিলেট-৩ সংসদীয় আসনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প-৪-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এসব বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের পক্ষ থেকে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

এম এ মালিক বলেন, ‘মানুষের সেবার সঙ্গে নির্বাচনের কোনো সুযোগ নেই। তিনি সব সময়ই মানুষের জন্য কাজ করে আসছেন। দীর্ঘ ১৫ বছর এ দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে কাজ করেছেন। তিনি মানুষের মধ্যে বেঁচে থাকতে চান।


তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। সব রাজনৈতিক দল উৎসবমুখর পরিবেশে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে।’

যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, ‘আমার জীবনের শেষ সময়ে মানুষের সেবা করতে চাই। এ জন্য যুক্তরাজ্য ছেড়ে এলাকায় এসেছি।

’ এরই ধারাবাহিকতায় তিনি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন এবং শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এম এ মালিক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার মাধ্যমে কিভাবে রাষ্ট্র মেরামত হবে, সেটি পরিষ্কার করেছেন এবং উনার নির্দেশনা অনুযায়ী আমরা সবাই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছি।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াও বলেছেন নিজ এলাকায় থেকে দেশের সেবা করতে এবং দেশের বাহিরে না যেতে।’ এম এ মালিকও কথা দিয়েছেন তিনি দেশে থেকে দেশের সেবা করবেন, আর বাহিরে যাবেন না।

এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, তেতলী ইউনিয়ন বিএনপি সভাপতি আজমল আলি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিফতা, সিলেট জেলা যুবদলের নেতা মিনার হোসেন লিটন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ