সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: সিলেট স্বেচ্ছাসেবক দল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: সিলেট স্বেচ্ছাসেবক দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৩, ২০২২ ১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৩, ২০২২ ১:২৭ অপরাহ্ণ

 

লোডশেডিং জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিম-কে হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্টিত হয়েছে ।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল শুক্রবার বিকেলে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

মিছিলের পূর্ব মুহূর্তে সিলেট নগরীর তালতলা পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের সভাপতিত্বে ও মহানগরের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের পরিচালনায় এসময় বক্তারা বলেন, হঠাৎ মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে এই অবৈধ সরকার আবারও প্রমাণ করেছে তারা জুলুমবাজ ও গণবিরোধী। শুধু জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে তাঁরা বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে তারপরও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের রক্ত চুষে নেওয়া ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান বক্তারা। জ্বালানি তেলের পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে দাবি করে বক্তারা আরো বলেন, এই সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাদের পতন আসন্ন, এই ঘটনা বুঝতে পেরে গণবিরোধী এই সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শুধু জ্বালানি তেলের দাম নয়, গ্যাস ও বিদ্যুতের দামও বাড়ানোর প্রক্রিয়া চলছে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও মিছিলে উপস্থিত ছিলেন জেলা ও মহানগরের যুগ্ম আহবায়ক বৃনদের মধ্যে, মাসুম ইবনে রাজ্জাক রুমেল, তুহিন নাগ, তানভির চৌধুরি তাসিন, খিজির হোসেন এনু, আফসার খান, পারভেজ আহমদ,ইমাম উদ্দিন ইমাম, মুমিনুল হক রাহি,আব্দুর রউফ , জেলা ও মহানগরের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রানেশ দেব ,আজিজুর রহমান আজিজ, মমিনুল ইসলাম তানিম,মালেক আহমদ,সল্টি দাস,জুনেল আহমদ,শুভ দেব, মাসুদ আহমেদ কবির, আবির হাসান মুহিন, ফাহিম খান, চমক দে পল্লু, জুবেদ আমিরী,জাকির হোসেন কয়েছ,আমির আলী, হাবিবুর রহমান হাবিব, আমান আহমদ, রায়হান উদ্দিন রাজু, সাজ্জাদ আহমদ,শেখ দিপু, কৃষ্ণ ঘোষ, রেজাউল হাসান মাসুম, সৈয়দ রাজন আহমদ, নির্জয় রায় রায়হান আহমদ, আরো উপস্থিত ছিলেন,সৈয়দ এনায়েত হোসেন , কয়ছর আহমদ, তছির আলী, মাহিদ আহমদ, জাফর আহমদ, ফজলুল ইসলাম ফজলাই,আব্দুল আহাদ।

জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সিদ্দিকুর রহমান রুহেল, গোলাম মোস্তফা।

নগরীর বিভিন্ন ওয়ার্ডের আহবায়ক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ৯নং আব্বাস উদ্দিন, ১০ নং পারভেজ মজুমদার, ১১নং শেখ লিমন, ১২নং শেখ আজিজ সুজা, ১৪নং লিমন আহমেদ, ১৫ নং দেলোয়ার হোসেন, ১৮ নং লিমন আহমেদ, ২১নং আখতারুজ্জামান সেজু,২২নং মহিউদ্দিন ফয়সল।

সদস্য সচিব বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ৫নং হৃদয় হাসান খোকন, ৮নং নাইমুল ইসলাম, ১৪নং রিপন আহমদ, ২২নং মারুফ আহমদ অনিক, ২৩ নং ইমরান আহমদ, ২৩নং সাহিদ আহমদ প্রমুখ।

মিছিলটি সিলেট নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে নেতৃবৃন্দ সিলেট মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে মিছিল সহকারে যোগদান করেন।
সংবাদ বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ