রাজধানীর উত্তরায় একটি ব্যতিক্রমী মিছিল করেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ১৮, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ১৮, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় একটি ব্যতিক্রমী মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তুরাগ থানার কামার পাড়া দিয়ে ঢুকে মেট্রো স্টেশন হয়ে ১২ নম্বর সেক্টরের খালপাড় এসে শেষ হয়।
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘Change yourself to change Bangladesh’ ব্যানারে অনুষ্ঠিত মিছিলে কোনো প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান হয়নি। ব্যবহার করা হয়নি কোনো প্রার্থী বা ব্যক্তির ছবি।
শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকাড, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে প্রায় ১০ কিলোমিটার ব্যাপি মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
জনতার আওয়াজ/আ আ